আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


সাটুরিয়ায় সিল-স্বাক্ষর জাল করায় এক ব্যক্তির কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের Low_sm_521704198সাটুরিয়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) সিল ও স্বাক্ষর জাল করে জমি খারিজ করায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কামতা-গোলড়া গ্রামের নেন্দু ফকিরের ছেলে সাদেক আলী।

জানা গেছে, সাদেক আলী কামতা এলাকার প্রায় ১০০ শতাংশ জমি সহকারী কমিশনারের (ভূমি) সিল ও স্বাক্ষর জাল করে নিজ নামে খারিজ করে নেন। এ বিষয়ে মুরাগ আলী নামে অপর এক ব্যক্তি এই ভূয়া ও জাল খারিজের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ রায় প্রদান করেন।


Top