আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


হিলারির ভূয়সী প্রশংসা ওবামা

বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ‘অসামান্য ভূমিকা’ রেখেছেন বলে মন্তব্য করেছেন তিনি। সিবিএস চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এই মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।

সাক্ষাৎকারে ওবামা হিলারির শৃঙ্খলাবোধ, শক্তি, তার বিবেচনা ও কোনো বিষয়কে বাস্তবায়নের সামর্থে্যর ভূয়সী প্রশংসা করেন।নির্বাচনে জয়ী হওয়ার পর হিলারিকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেন ওবামা। যদিও প্রথমদিনে এই পদ নিতে আগ্রহী ছিলেন না হিলারি।কিন্তু তারপরও ওবামার মন্ত্রিসভায় চারবছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দাযিত্ব পালন করেন হিলারি।আগামী কয়েকদিনের মধ্যেই হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। হিলারির পর সিনেটর জন কেরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।সিবিএস চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, “হিলারি এ যাবৎ আমাদের সবচেয়ে নিখুঁত পররাষ্ট্রমন্ত্রীদের একজন হিসেবেই বিদায় নিচ্ছেন।”“আমি তার অভাব অনুভব করবো নিশ্চিত ভাবেই,” বলেন ওবামা।হিলারি বলেন, “আমি কিংবা সে (ওবামা) আমরা জানি না আগামীকাল কিংবা আগামী বছর কি ঘটবে।”

ওবামাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, ওবামা ঠাট্টা করে বলেন, “আমি আনুষ্ঠানিক ভাবে মাত্র ৪দিন আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছি আর তোমরা কিনা চারবছর পরের নির্বাচন নিয়ে কথা বলছো।”


Top