আজ || বুধবার, ১২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল

ডেক্স রিপোর্ট :

টাঙ্গাইলের গোপালপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার আলিয়া মাদ্রাসা মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে গোপালপুর থানা চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারী ইদ্রিস হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানানো হয়।


Top
error: Content is protected !!