আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিক্ষকদের চিকিৎসা ও ভ্রমণ সুবিধার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচিতি কার্ড, ঘড় ভাড়া, অবসর ও উৎসব ভাতাসহ একাধিক দাবী উত্থাপন করেন।

পরিষদের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরুন্নেসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক, সম্পাদক আমিনুল ইসলাম।

পরিষদের সম্পাদক মো.আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ১৬ জন অবসর শিক্ষক কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হয়।


Top
error: Content is protected !!