আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর থানা প্রাঙ্গণে লাশ রাখার ঘর উদ্বোধন

গোপালপুর বার্তা ডেক্স :

অপমৃত্যুজনিত লাশের নিরাপত্তায় গোপালপুর থানা প্রাঙ্গণে নবনির্মিত লাশ রাখার ঘর উদ্বোধন করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনের পরিকল্পনায় মঙ্গলবার বিকালে এ ঘর উদ্বোধন করা হয়। গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানাসহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

 

জানা যায়, অপমৃত্যুজনিত লাশ প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গের এসব মৃতদেহ রাখার জন্য এতদিন থানায় নিরাপদ কোন ঘর ছিল না। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর আগ পর্যন্ত মরদেহ থানা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে রাখতে হতো। এতে রোদে ও বৃষ্টিতে লাশের ক্ষতি হতো। আবার অর্ধগলিত অবস্থায় পাওয়া লাশ থানা প্রাঙ্গণে রাখার কারণে পচা দুর্গন্ধ ছড়াতো। এতে পুলিশসহ স্থানীয়রা বেকায়দায় পড়তেন। শেয়াল কুকুর থেকে লাশ রক্ষার জন্য দুর্গন্ধ উপেক্ষা করে পুলিশ এসব লাশ পাহারা দিত। আর এসব অমানবিক দৃশ্য দেখে ওসি মো. মোশারফ হোসেন পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে থানায় লাশ ঘর নির্মাণ করেন।

 

ওসি মো. মোশারফ হোসেন জানান, থানায় গলিত লাশের দুর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হত। এত যে কারো মন ব্যথিত হত। তাই লাশ রাখার জন্য থানার একপাশে এক সার্টার বিশিষ্ট টিনসেড এ ঘর নির্মাণ করা হয়। এখন এ ঘরে লাশ রাখলে অনেক নিরাপদ থাকবে।


Top