আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি সিডিসি-এর আয়োজনে এবং এ্যাসেন্ড এর সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া, পেট ফুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজির সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কালাজ্বর নির্মূল কর্মসূচির সিডিসি ড. মিজানুর রহমান, ডা. মীর মাহবুব প্রমুখ। সভায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!