আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কোরবানির পশু বিক্রি নিয়ে বিপাকে খামারিরা

কে এম মিঠু, গোপালপুর:
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যে আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য প্রস্তুত করা পশু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন গোপালপুর উপজেলার খামারিরা।
সর্বাত্মক লকডাউনে কোরবানীর হাট বন্ধ থাকায় এলাকার বেশিরভাগ খামারি তাদের পালিত পশু বিক্রি করতে পারেননি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ বলেন, এ বছর গোপালপুর উপজেলায় চার শতাধিক খামারে পাঁচ হাজার গরু ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। যদিও বেসরকারি তথ্যমতে, এর পরিমাণ দ্বিগুণের বেশি। ঈদ উপলক্ষ্য প্রতিবছর খামারি ও কৃষকের বাড়ি থেকেই বেশিরভাগ পশু বিক্রয় হয়ে থাকে। এবার ঈদের দু’সপ্তাহ বাকি থাকলেও পশু বিক্রয় করতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এবার অধিকাংশ খামারি এখন পর্যন্ত বেপারি কিংবা সাধারণ ক্রেতাদের দেখা পাচ্ছেন না। কয়েকজন খামারি বলেন, তারা ঋণের টাকায় গরু কিনে পালন করছেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তারা আতঙ্ক আছেন।

উপজেলার সুতী নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম, ভুটিয়া গ্রামের শেখ ফরিদসহ সাধারণ খামারিরা জানিয়েছেন, যেভাব করোনার ঢেউ চলছে, তাতে কীভাবে পশুগুলো বিক্রি করবেন তা নিয়ে খুবই উদ্বিগ্ন। উপজেলার একাধিক খামার গিয়ে দেখা যায়, সেখান অনেক গরু রয়েছে। যার বেশিরভাগই অবিক্রীত।


Top
error: Content is protected !!