আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে এতিম ও অসহায়দের ত্রাণসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুশিক্ষা প্রতিষ্ঠান লাইটহাউস ল্যাবরেটরি  স্কুল গোপালপুর শাখার উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরশহরের কোনাবাড়ী বাজারস্থ স্কুল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা প্রধান অতিথি হিসেবে ২৫ জন এতিম ও অসহায়দের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান, অধ্যক্ষ  মো. হাবিবুর রহমান তালুকদার, পৌর কাউন্সিলর ময়েন উদ্দিন বাবু, নাছির উদ্দিন নাসির প্রমুখসহ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!