আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর ও মধুপুরে ৩০০ পরিবারে সহপাঠীদের খাদ্যসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
মহামারী করোনাকালে গোপালপুর ও মধুপুর উপজেলায় তিন শতাধিক কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে, শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরা মিলে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সোমবার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগ, তার স্কুল সহপাঠী ও Care & Shine Foundation of Buet batch ’93 এবং Buet ’96 Foundation এর অর্থায়নে, গোপালপুরের রামনগর, শুকদেব বাড়ি, চিলাবাড়ি, কুড়িপাখিয়া এবং মধুপুর উপজেলার শিংরা গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে, গোপালপুর ও মধুপুর উপজেলার তিন শতাধিক অতিদুঃস্থ পরিবারের মাঝে, আসন্ন ঈদ উপলক্ষে তৈরিকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ব্যাগ পৌঁছে দেয়া হয়। বিতরণ কাজে সহযোগিতা করেন, সমাজসেবা মূলক সংগঠন প্রজ্ঞা এবং প্রয়াস।

সমাজ ও মানবকল্যাণে বিভিন্ন সময়ে নানারকম সহযোগিতা করাসহ তাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!