আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


মধুপুরে সাবেক এমপি আনোয়ারুল হকের ত্রাণ বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই শতাধিক হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল ও সয়াবীন তেল।

আজ শুক্রবার মধুপুর পৌরসভার জটাবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক, ভাইঘাট মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শহীদুলল্লাহ, ব্যাংক কর্মকর্তা হেকমত আলী, যুবদল নেতা সাদমান আনায়ার, ছাত্রদলের শামীম হোসেন, লিটন ঘোষ, স্বপন মিয়া, বিশ্বজিৎ সাহা, সবুজ ভূইয়া, রাশেদুল ইসলাম প্রমুখ।

ত্রাণ বিতরণে সহযোগিতায় ছিলেন সাবেক যুগ্ম সচিব খন্দকার সাকের আহমদ, উপপরিচালক সীড ময়মনসিংহ খন্দকার মিজানুর রহমান, সামরিক ভূসম্পত্তি অধিদপ্তরের ডিডি মাঃ শাহাবুদ্দীন।

খন্দকার আনোয়ারুল হক জানান, করোনার কারণে এসব কর্মহীন ও হতদরিদ্র মানুষ সরকারি বা বেসরকারি কেন ত্রাণ না পেয়ে অনেকটা অনাহারি ছিল। তাই সরজমিনে খোঁজ খবর নিয়ে বাছাই করা অভাবী পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!