আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে মদ ও নারীসহ আটক ৫

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে সাত লিটার চোলাই মদ ও দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোপালপুর পৌরশহরের নন্দনপুর এলাকার মাহবুব হোসাইন মনু, সওদাগরপাড়ার মৃত খোকা মিয়ার পূত্র বাসচালক লিটন খান, সুন্দর গ্রামের হাসমত আলী এবং মধুপুর উপজেলার চারালজানি গ্রামের প্রীতি কর্মকার ও লিলি আক্তার সোমা।

এসআই আখতারুজ্জামান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জের নির্দেশক্রমে, গোপালপুর বাসস্ট্যান্ড এলাকার সুইডেন প্রবাসী মাহবুব হোসাইন মনুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে সাত লিটার দেশীয় মদ ও মদপানে প্রস্তুতি নেয়া দুই নারীসহ ৫ জনকে আটক করে থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মুস্তাফিজুর রহমান জানান, বসত বাড়িতে অবৈধভাবে মদপানের আড্ডা, বিক্রয় ও এলাকায় মাদকের বিস্তার ঘটানোয় ৫ অপরাধীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!