আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কালবৈশাখীর ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড; আহত ৩০

কে এম মিঠু, গোপালপুর :

কালবৈশাখীর ঝড়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের প্রায় চারটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এক মিনিট স্থায়ী এ কালবৈশাখী ঝড়ে উপজেলার নারুচি, ভালোবাড়ী, উড়িয়াবাড়ী ও বাংলাবাজার গ্রামের অর্ধশতাধিক বাড়িঘরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

কোনো কোনো ঘরবাড়ি মাটির সাথে মিশে যায়। কোনোটির চালা উড়িয়ে নিয়ে যায়। ঝড়ে অন্তত ৩০জন আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঝড়ে বোরো ধান, পাট ও সবজি বাগানসহ শিক্ষা প্রতিষ্ঠান, মোরগী খামার ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন। রাস্তাঘাট সচল ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুততার সাথে জেলা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা প্রদান করা হবে।


Top
error: Content is protected !!