আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


টাঙ্গাইলের কালিহাতীতে কথিত দুই জ্বীনের বাদশাহ আটক

‘‘৫ হাজার একশ টাকা দিলে, তুই একটা সোনার পুতুল পাবি।

আর যদি তুই ৫০ হাজার একশ টাকা দেস, তাহলে সোনার কলস পাবি!’’

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের কালিহাতীতে টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন তথাকথিত দুই জ্বীনের বাদশাহ। পরে স্থানীয়রা ওই দুই জনকে পুলিশে সোপর্দ করে। আজ রবিবার সকালে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। আটককৃতদের কাছ থেকে একটি পিতলের পুতুল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জ্বীনের বাদশাহ পরিচয়ে দেউপুর এলাকার সুরুজ্জামানের সাথে মোবাইলে কথা বলে মোখলেছুর রহমান ও আবু তাহের। বিভিন্ন কথা বলার এক পর্যায়ে তথাকথিত ওই জ্বীনের বাদশাহ সুরুজ্জামানকে উদ্দেশ্য করে বলে ৫ হাজার একশ টাকা দিলে তুই একটা সোনার পুতুল পাবি। পরে তাদের কথামত সুরুজ্জামান পাশের এক মসজিদের দান বাক্সের উপর টাকা দিয়ে পুতুল নিয়ে আসে। কথা থাকে প্যাকেট যেন আগেই না খোলা হয়। এরমধ্যে তারা আবার বলে তুই যদি ৫০ হাজার একশ টাকা দেস তাহলে তুই সোনার কলস পাবি। এদিকে প্যাকেট খুলে দেখা যায় স্বর্ণের পুতুলটি পিতলের। সুরুজ্জামান বিষয়টি এলাকার কয়েকজনকে জানিয়ে মসজিদের দান বাক্সের উপরে কিছু পাঁচশ টাকার নোট আর কাগজ দিয়ে বানানো একটি টাকার বান্ডেল রাখে। রাতে ওই দুই প্রতারক টাকা নিতে আসলে এলাকাবাসী তাদের ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে তাদের দৃষ্টামূলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওয়াহাব জানান, স্থানীয়রা তথাকথিত ওই জ্বীনের বাদশাহকে ধরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে হয়। তাদের দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্ততি চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!