আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


টাঙ্গাইল সদর উপজেলায় বাবার হাতে ছেলে খুন

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইল সদর উপজেলায় বাবা শামসুল হকের হাতে খুন হয়েছেন ছেলে ইকবাল হোসেন (২৬)। মঙ্গলবার ভোরে সংগঠিত এ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছেন। সে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের শামসুল হকের ছেলে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল হোসেন মানসিক ভাবে অসুস্থ ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পান ইকবাল মাটিতে পড়ে রয়েছে। তবে তার বাবা-মাকে বাড়িতে পাওয়া যায়নি।

পরে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ৷ তবে এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে জানান, নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার ও মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!