আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জামায়াতের সাবেক সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদশা (৫৭) কে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নবগ্রাম বাজার থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ওসি হাসান আল মামুন জানান, নবগ্রাম দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও পল্লী চিকিৎসক এ জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তৃতীয় বারের মতো গ্রেফতার করে আদালতের মাধ্যমে থানা পুলিশ শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, উপজেলার ডুবাইল বাজারে প্রকাশ্য দিবালোকে নিজ দোকানে দর্জি নিখিল চন্দ্র জোয়ারদারের চাঞ্চল্যকর হত্যাকান্ড মামলাসহ রফিকুল ইসলাম বাদশা নাশকতা মামলায় এর আগেও দু’বার আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।


Top