আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


‘২৪ ঘণ্টা মনিটরিংয়ে থাকবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম’

ডেস্ক নিউজ :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, যে কোনো গুজব অসুন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আট ঘণ্টা করে তিনটি শিফটে মোট ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিটি শিফটে সাতজন করে কাজ করবে। কোনো গুজব পাওয়া গেলে ৩ ঘণ্টার মধ্যে এর সত্যতা সম্পর্কে গণমাধ্যমে জানানো হবে।

আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সম–সাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যেকোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। এ কারণে দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এই স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিটিভি প্রতি বছর স্যাটেলাইট ফি দিত ছয় কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!