আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

নিউজ ডেক্স : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। মোট ৭ টি শাখায় এবার পুরস্কার দেয়া হবে। গত সোমবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন শাহাদুজ্জামান, কবিতায় আবু হাসান শাহরিয়ার, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদ সাহিত্যে নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায় নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ। পুরস্কারপ্রাপ্তরা এক লাখ টাকা ও একটি ক্রেস্ট পাবেন।
উল্লেখ্য, বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়।


Top
error: Content is protected !!