আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


নানা আয়োজনে গোপালপুরে গণহত্যা দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

img_0035

 নানা আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়।

এ উপলক্ষে পানকাতা হাইস্কুল মাঠে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মিলাদমাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

গোপালপুর প্রেসক্লাবের সভাপতিত্ব অধ্যাপক জয়নাল আবেদীন এতে সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, একাত্তরের কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বেঙ্গল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুখ আহমাদ, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আবদুস সোবহান তুলা, সাবেক কমা-ার আবদুল কাদের তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার খসরু, সাংবাদিক স. ম জাহাঙ্গীর আলম, বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান মিয়া, পানকাতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম, লতিফুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, একাত্তর সালের এ দিনে হানাদার পাক বাহিনী অভিযান চালালে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে রসদ ফুরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটে। হানাদার বাহিনী তখন শতাধিক মানুষকে আটক করে পানকাদা ইহগাহ মাঠে নিয়ে ব্রাশ ফায়ার করে। এতে ১৯ জন নিতহ হয়। অবশিষ্টরা গুরুতর আহত হয়। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!