আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে বাল্য বিবাহ বন্ধ করে বরকে ৭ দিনের কারাদন্ড

কে এম মিঠু :

Photo-Tangail-12.07.2016
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাইজবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে বর মো. রমজান মিয়া (২১) কে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে একটি টিম উপজেলার মাইজবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বাছেদের পুত্র মো. রমজান মিয়া (২১) ও একই গ্রামের ভুট্রু মিয়ার মেয়ে পারুল (১৫) এর বাল্য বিবাহ বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান ম্যজিস্ট্যাট মো. মাসূমুর রহমান বাল্যবিবাহ নিরোধ আইন বাংলাদেশ দন্ডবিধির ১৯২৯ ধারা মোতাবেক শাস্তি যোগ্য অপরাধ করায় বর মো. রমজান মিয়া (২১) কে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!