আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ধনবাড়ী বানান পরিবর্তন বন্ধে মানববন্ধন

 নিজস্ব সংবাদদাতা :

13616211_10153575170942212_838150362_o
টাঙ্গাইলের ধনবাড়ী বানান পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড ও উপজেলা ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচির শুরুতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে একটি বৃহৎ র‌্যালি ধনবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি ও মানববন্ধন কর্মসূচিতে ধনবাড়ীর বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচিতে বানান পরিবর্তন বিরোধী ফোরাম ‘আমাদের ধনবাড়ী’র সমন্বয়ক আবু মুহাম্মাদ মুকাম্মেল তার বক্তব্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, স্থানীয় জনগণের মতামত না নিয়ে জনৈক প্রভাবশালী নেতার ব্যক্তিগত ইচ্ছায় উপজেলা প্রশাসন থেকে আনুমানিক পাঁচশতাধিক বছরের প্রাচীন ‘ধনবাড়ী’ বানান ধনবাড়ি করার একটি প্রস্তাবনা ঢাকা পরিসংখ্যান ব্যুরোতে অনুমোদনের জন্য প্রেরণ করে। এরই প্রেক্ষিতে ধনবাড়ীর সচেতন নাগরিক প্রতিবাদমুখর হয়ে উঠছে।


Top