আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে রাজাকারের ভাইকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক  অবরোধ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

News-Gopalpur-Tangail 06.03.2016 (2)

কে এম মিঠু, গোপালপুর :

রাজাকাররের ভাইকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়ার প্রতিবাদে আজ রবিবার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জিএস অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ভোটে মনোনিত প্রার্থীকে বাদ দিয়ে কুখ্যাত রাজাকার আব্দুল কদ্দুসের এক ভাইকে ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয় উপজেলা ও জেলা আওয়ামীলীগ। এজন্য বিপুল অঙ্কের ঘুষ বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেন। রাজাকার ভ্রাতা আব্দুর রহিমের মনোনয়ন বাতিলের দাবিতে আওয়ামীলীগ নেতাকর্মীরা আজ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে গোপালপুর-মধুপুর সড়কের সাজানপুর ও ভুটিয়া এলাকায় দুই দফা সড়ক অবরোধ করে। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ধোপাকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাছেন আলী, সম্পাদক একাব্বর হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন, সম্পাদক আব্দুল হালিম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুত্তালিব, সম্পাদক হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। বক্তারা সমাবেশে যে কোনো মূল্যে রাজাকারের ভ্রাতাকে প্রতিহত করার ঘোষণা দেন। ফলে ওই ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। যোগাযোগ করলে উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি।


Top
error: Content is protected !!