আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

ডেক্স নিউজ :
আগামী ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার গোপালপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখা আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ।

বক্তৃতা করেন, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান জসিম, যুগ্ম আহবায়ক মহির উদ্দিন মহির, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্চাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা।

বক্তারা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Top