আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালিত

SAM_3054

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন’র সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফি, অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, উপজেলা আওয়মীলীগ নেতা আব্দুল জুব্বার, বিমল সরকার প্রমুখ।

এর আগে গোপালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শোক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

দিনটি উপলক্ষে যুব উন্নয়নের পক্ষ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এরকম কয়েকজনকে ঋণ বিতরণ করা হয়। এছাড়াও গোপালপুর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো উপজেলার বিভিন্ন স্থানে গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।


Top
error: Content is protected !!