আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুর হেমনগর জমিদার বাড়িতে জমিদার হেমচন্দ্র চৌধুরির নাতনী পৌলামী গাঙ্গুলী

কে এম মিঠু, গোপালপুর:

Hemnagar (2)

জমিদার বাড়ির সামনে জমিদার হেমচন্দ্র চৌধুরির নাতনী পৌলামী গাঙ্গুলী

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরির নাতনী ওপার বাংলার খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী পৌলামী গাঙ্গুলী সম্প্রতি গোপালপুর প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, যুগ্ম সম্পাদক কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সুজন সভাপতি অধ্যাপক অমূল্য বৈদ্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জমিদার নাতনী হেমনগর জমিদার বাড়ির নানা অব্যবস্থাপনা দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের স্থাপনা প্রতœতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত হওয়া উচিত। ইতিহাস ধ্বংস করে ইতিহাস রক্ষা করা যায় না, বিধায় জমিদারটি যে আদলে নির্মিত সেই আদলেই সংরক্ষণ করা উচিত। এ কীর্তিটি রক্ষার্থে তিনি নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণির প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!