আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আটক

নিজস্ব সংবাদদাতা :

Desktop

পুলিশের উপর হামলা এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার ভোরে তার পৌর এলাকার নন্দনপুরের বাসায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি কর্যালয়ে নেয়ার পর আদালতে সোপর্দ করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গোপালপুর থানার ওসি মোহাম্মদ জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের বিরুদ্ধে আদালত ও থানায় নয়টি মামলা রয়েছে। এর তিনটিতে গ্রেফতারি পরোয়ানা ছিল। দুটি মামলায় জামিন নিয়ে আদালতে হাজিরা না দেয়ায় গত সেপ্টেম্বর মাসে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করতে গেলে সুরুজ তালুকদার দলবল নিয়ে কর্তব্যরত দারোগা মেহেদী হাসানসহ দুই কনস্টেবলকে লাঞ্জিত করে এবং সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে তিনি চাতুটিয়া ও হেমনগর এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকদের উপর গুলিসহ নির্যাতন চালায়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, গোপালপুরে আওয়ামী লীগের গ্রুপিং দ্বন্ধ চরমে। তার ফলশ্রুতিতে এ ধরণের ঘটনা ঘটে থাকতে পারে। সম্পাদকের ব্যক্তিগত কিছু বিষয়ে অভিযোগ প্রচলিত থাকলেও অস্ত্র রাখার মতো অভিযুক্ত তিনি নন। এটি আওয়ামী লীগের জন্য অশনিসংকেত।


Top
error: Content is protected !!