আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


নির্বাচনে হেরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন আ.লীগ নেতা

নিজস্ব সংবাদদাতা :

12898181_1600578800262726_8355579370679183583_o
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহিজ উদ্দিন আকন্দ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে অনেকটা ক্ষোভ আর দুঃখে দুধ গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বিষয়ে রহিজ উদ্দিন আকন্দ অনেকটা ক্ষোভ আর কষ্টে বলেন, বিগত ৫ বছর আমি চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক কাজ করেছি। দুই দুইবার উপজেলার সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জন্য অনেক শ্রম দিয়েছি। তারপরও দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু তাতেও আমার কোন দুঃখ নেই। জনগন আমাকে ব্যাপক ভোট দিয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমার ফলাফল পাল্টে দিয়ে ১৪৯ ভোটের ব্যবধানে অন্যজনকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। যে দলের জন্য এতো শ্রম দিয়েছি সেই দল থেকে কি পেলাম? সিদ্ধান্ত নিয়েছি আর রাজনীতি করবোনা। তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হলাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আর যতটুকু পাড়ি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
উল্লেখ্য, বিগত ৫ বছর অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে দুই দুইবার উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন রহিজ। গত নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সদ্য সমাপ্ত নির্বাচনে দলীয় মনোনয়ন চান রহিজ উদ্দিন আকন্দ। কিন্তু দলীয় মনোনয়ন দেয়া হয় ঠিকাদার নুরুল ইসলামকে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.নুরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে নুরুল ইসলাম পান ৫০৩৯ ভোট আর রহিজ উদ্দিন আকন্দ পান ৪৮৯০ ভোট।


Top