আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


রাজশাহী বিভাগে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

130130-rajsahi

 

রাজশাহী বিভাগে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এ ছাড়া বুধবার জামায়াতে ইসলামী দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বুধবার রাজশাহী বিভাগীয় জামায়াতের টিম সদস্য রফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের পক্ষে রাজশাহী বিভাগের সব জেলায় কর্মসূচী পালনের জন্য সরকারের সহযোগিতা কামনা করে অনুমতি চিয়ে দরখাস্ত দেয়া হলেও সরকার আমাদের অনুমতি না দিয়ে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

এ কারণে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সিদ্ধান্তের আলোকে ৮ জেলায় সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

জামায়াত নেতারা বৃহস্পতিবার রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, নির্যাতন চালিয়ে কোনো আন্দোলন দমানো যায় না। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় কর্মসূচি পালন করতে চাই। কিন্ত এক শ্রেণীর পুলিশ কর্মকর্তা সরকারকে খুশি করার জন্য আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালাচ্ছে।


Top