আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


আবারও বাড়ছে বিদ্যুতের দাম

undefined

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার ধকল কাটিয়ে না উঠতেই জনগণকে গুনতে হবে বিদ্যুতের অতিরিক্ত মূল্য। চলতি সপ্তাহের যেকোনো দিন আসছে বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা। এ নিয়ে সপ্তমবারের মতো খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াচ্ছে মহাজোট সরকার।
নতুন এই দাম কার্যকর হচ্ছে ১ জানুয়ারি থেকেই। দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিদ্যুতের দাম তিন বা সাড়ে তিন শতাংশের বেশি বাড়ানো হবে না বলেও জানায় বিইআরসি।
এ ব্যাপারে বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, “এই সপ্তাহের যেকোনো দিন নতুন মূল্য তালিকা ঘোষণা করতে পারে কমিশন। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কত শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিদ্যুতের উতপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবং পাইকারি ও খুচরা দামের মধ্যে ব্যবধান বেশি থাকায় বিপণন কোম্পানিগুলো প্রতিবছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এই মুহূর্তে আরেক ধাপ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!