আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা

পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে  সোমবার কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে । জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
আবুল কালাম আযাদ পলাতক রয়েছেন। এটি হবে একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায়।
ট্রাইব্যুনালের পশ্চিম দিকের গেট (মাজারসংলগ্ন) সকাল নয়টা পর্যন্ত আটকানো ছিল। পূর্ব দিকের গেটটি (শিশু একাডেমিসংলগ্ন) বন্ধ । দুই দিকে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। সকাল সোয়া আটটার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ট্রাইব্যুনাল এলাকায় ঢুকেছে।
পুলিশের রমনা জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেন, রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কাউকে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হবে না।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ থাকা মোট নয়টি মামলার মধ্যে মাওলানা আযাদের বিরুদ্ধে মামলাটির বিচারকাজ হয়েছে ট্রাইব্যুনাল-২-এ। একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায় অপেক্ষাধীন আছে।


Top