আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


দূরপাল্লার বাসভাড়া বাড়লো কিলোমিটারে ১০ পয়সা

 দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে এক টাকা ৪৫ নির্ধারণ করেছে সরকার। এ ভাড়া আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ঢাকা ও চট্টগ্রাম নগরীতে চলাচলকারী যানবাহনে এ ভাড়া কার্যকর হবে না।

গণপরিবহণের নতুন ভাড়া ঠিক করতে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে  এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হয়েছিল। তবে তাতে কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৩৫ পয়সা। ভাড়া পুনর্নির্ধারণ কমিটি সেটা এক টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করেছিল। গত ৩ জানুয়ারি সরকার পেট্রোল ও অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে সাত টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।
এর আগে ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়িয়ে এক টাকা ৩৫ পয়সা করা হয়। আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহণের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।


Top