আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


মুম্বাইয়ে এবার চলন্ত স্কুলবাসে চার বছরের শিশুকে ধর্ষণ

undefined

ভারতে এবার চলন্ত স্কুলবাসে চার বছরের নার্সারী পড়ুয়া একটি শিশুকে ধর্ষণ করেছে এক কন্ডাকটর। ওই নরপশুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মুম্বাইয়ে এ ঘটনা ঘটে । নরপশু ও কন্ডাকটরের বয়স ৩৫ বছর । সব শিশুকে নামিয়ে দেয়ার পর ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। ওই স্কুলবাসটি ছিল টিনটেড গ্লাস আবৃত যা ভারতের বেআইনী।
এর আগে গত ১৬ ডিসেম্বর এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করা হলে ভারতে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। সিঙ্গাপুরে চিকিতসাধীন অবস্থায় ওই ছাত্রী মারা যায়।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে প্রতিদিন অন্তত ২টি ধর্ষণের মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত চার বছর নারীর প্রতি অপরাধ ধারাবাহিকভাবে বেড়ে চলেছে । ২০১২ সালেই দিল্লিতে ৭০৬টি ধর্ষণ মামলা হয়েছে যা এর আগের বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি । ২০১১ সালে মামলা হয়েছিল ৫৭২টি।
তবে পুলিশ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রতি লাখ জনসংখ্যার বিপরীতে ধর্ষণ মামলার সংখ্যা কমেছে।

সূত্র : এনডিটিভি


Top
error: Content is protected !!