আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


সফররত বাহরাইন সংসদীয় প্রতিনিধি দলের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে সফররত বাহরাইন সংসদীয় প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার স্পিকার মো. আবদুল হামিদ এডভোকেট এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকার অনুষ্ঠানে দু’দেশের সংসদীয় মৈত্রী গ্র�পের বৈঠক খুবই সফল বলে উল্লেখ করে স্পিকার এই সফরের মাধ্যমে দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাহরাইন সংসদীয় প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানান এবং সম্প্রতি বাহরাইনে সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশের ১৩ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশ-বাহরাইনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের গুরুত্বের কথা উল্লেখ করে স্পিকার বলেন, দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে বাহরাইনের দূতাবাস স্থাপন অত্যন্ত প্রয়োজন। এসময় তিনি বাংলাদেশে বাহরাইনের দুতাবাস স্থাপনের আহবান জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের স্থাপত্য শৈলীর কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের গঠন, সংবিধান, কার্য-প্রণালী বিধি, সংসদীয় রীতি-পদ্ধতি, কমিটি ব্যবস্থা প্রভৃতি বিষয়ে সফরকারী প্রতিনিধি দলকে অবহিত করেন। বাংলাদেশ-বাহরাইন সংসদীয় মৈত্রী গ্র�পের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাক্ষাতকালে উপস্থিত ছিলেন। সাক্ষাত অনুষ্ঠানে বাহরাইন-বাংলাদেশ মৈত্রী গ্র�পের সদস্য মাহমুদ ইউসুফ আল মাহমুদ এমপি-র নেতৃত্বে মোহাম্মদ সালেম বোকায়েস এমপি, খালেদ জসিম আলী আল মালাউদ এমপি ও প্রতিনিধি দলের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!