আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সীমান্তে উত্তেজনা কমাতে পাকিস্তান-ভারত সমঝোতা

130117-india-pakistan border

 সীমান্তে সামরিক উত্তেজনা কমানোর জন্য পাকিস্তান ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে। গোলযোগপূর্ণ কাশ্মির সীমান্তে দু’দেশের সেনাবাহিনী কয়েকদফায় সংঘর্ষে লিপ্ত হওয়ার পর ওই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমঝোতা প্রসঙ্গে ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র জাগদিপ দাহিয়া বলেন, দু’দেশের সামরিক

অপারেশন্স বিভাগের মহাপরিচালক টেলিফোনে আলাপের পর উত্তেজনা কমানোর বিষয়ে একমত হন। এ নিয়ে দুই কর্মকর্তার মাঝে ১০ মিনিট আলোচনা হয়।

দু’দেশের কোনো পক্ষই সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না বলেও ওই আলোচনায় সিদ্ধান্ত হয়। তবে, আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি জগদিপ দাহিয়া।

ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া এবং পাকিস্তানের পক্ষে মেজর জেনারেল আশফাক নাদিম।


Top