আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মুজিবর গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে মঙ্গলবার জামায়াতের হরতাল

 জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে জামায়াত।
দলটির রাজশাহী বিভাগের সব জেলা আমীরের সিদ্ধান্ত অনুযায়ী এ হরতাল আহ্বান করা হয়।
সোমবার দুপুরে জামায়াতের রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল আহ্বান করে নেতারা বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরী আমির আতাউর রহমান, রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া জেলা আমির মো. শাহাবুদ্দিন, পাবনা জেলা আমির মাওলানা আব্দুর রহীম, নওগাঁ জেলা আমির অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা আমির রেজাউর রহমান, নবাবগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ প্রমুখ।
বিবৃতিতে নেতারা মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহীর গোদাগাড়ী-তানোর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমানকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে রাজশাহী মহানগরীর একটি মিথ্যা মামলা দিয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।”
নেতারা অবিলম্বে অধ্যাপক মুজিবর রহমানসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
[বাংলাদেশটাইমস.নেট/মুশফিক/ রাজশাহী]
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!