আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মাইনাস টু নয়, প্লাস ফোর – ব্যারিস্টার রফিক-উল হক

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, মাইনাস টু এর চিন্তা শেষ হয়েছে। এখন মাইনাস টু নয়, বরং প্লাস ফোর হতে পারে।

তবে কারা সেই প্লাস ফোর এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার সংগঠন মুক্তচিন্তা আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার  রফিক-উল হক বলেন, সরকারের সর্বক্ষমতা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের হাতে দেয়া যেতে পারে। তবে এটি বাস্তবায়ন খুবই কঠিন।

তিনি বলেন, দেশ খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা ঠিক করতে হলে দুই নেত্রীর একসঙ্গে বসা দরকার। সাংবাদিকদের এই চেষ্টা করা দরকার। যেকোনো টেলিভিশন চ্যানেল একবার চেষ্টা করে দেখতে পারে। কারণ নির্বাচনের আর ১০ মাস বাকি আছে।

দুই নেত্রী যদি টেলিভিশনে বিতর্কে অংশ নেন তাহলে অনেক সমস্যার সমাধান বের হয়ে আসতে পারে। দলের মধ্যে গণতন্ত্র আসতে হবে। তারা স্বৈরাচার হয়ে গেছেন। তারা যা বলেন, দলে তাই হয়।

রফিক-উল হক বলেন, গণতন্ত্রের কথা শুধু মুখে বললে হবে না। এটার ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে দেশে কোনদিন গণতন্ত্র স্থির হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রবীণ এ আইনজীবী বলেন, আমাদের বিচার বিভাগ স্বাধীন। কিন্তু কিছু কিছু আইনজীবী মুখ দেখে রায় দেন। আমাদের মুখ দেখে রায় নয় আইন অনুযায়ী রায় দিতে হবে।

বিশ্বজিৎ হত্যাকান্ড প্রসঙ্গে প্রবীণ এই আইনজীবী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারা পার্টিও লোক না। কিন্তু আমরা টেলিভিশনে দেখেছি তারা পার্টির লোক। যারা এবাবে মানুষ খুন করতে পারে তারা কোনো দলের লোক হতে পারে না। তাদের দল থেকে বহিস্কার করা দরকার।

বিরোধী দল তত্ত্বাবধাবধায়কের মাধ্যমে ১/১১ আনতে চায় প্রধানমন্ত্রীর এমন ধারণা সঠিক নয় উল্লেখ করি তিনি বলেন, এটি বিএনপিকে ক্রিটিসাইজ করা ছাড়া আর কিছুই নয়। গত ১/১১ সরকারের সময় আমাদের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। তাই দেশের মানুষ এটা চায় না।

অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়ক সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক ও আহবায়ক আশিশ কুমার উপস্থিত ছিলেন।


Top