আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


১৮ দলের হরতালকে যৌক্তিক বললেন এরশাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালকে যৌক্তিক মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শীর্ষ নেতা এরশাদ এসব কথা বলেন।

বিবৃতিতে এরশাদ আশা প্রকাশ করেন, দেশের জনগণ এই হরতাল শান্তিপূর্ণভাবে পালন করবে। সরকার কারও সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই একতরফাভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনজীবনে সংকট আরও ঘনীভূত হবে। এতে মানুষের সমস্যা আরও বাড়বে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল হরতাল আহ্বান করেছে। আমি মনে করি, তাদের এই হরতাল যৌক্তিক। তবে হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘাত-সহিংসতার ঘটনা যাতে না ঘটে।”

জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ।


Top