আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


রমনা এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

রোববার বিএনপিসহ ১৮ দলের হরতালকে কেন্দ্র করে রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনাঘটেছে। রমনা এলাকায় একটি কাভার্ডভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সোয়া তিনটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরাজানায়, শনিবার বেলা সোয়া তিনটার দিকে শাহবাগ থেকে গ্লোব ফার্মাসিউটিক্যালসএর একটি কাভার্ডভ্যান মৎস্যভবনের দিকে যাওয়ার সময় ইনস্টিটিশন অবইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইআইবি) বিপরীত পাশে এলে হঠাৎ তাতে আগুন দিয়েপালিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।তবে কারা অ‍াগুন দিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি। কাউকে আটকও করতে পারেনি।এবিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সঙ্গে যোগাযোগ করাহলে বাংলানিউজকে তিনি বলেন, “অগ্নিসংযোগের ঘটনা সত্য। তবে কাউকে আটক করাসম্ভব হয়নি। এখন যানচলাচল স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনকরা হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সরকারের জ্বলানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী বিএনপিসহ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে এ অগ্নি সংযোগের ঘটনাঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!