আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


গোপালপুরে কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ৩ গরু ছাই

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে আলমনগর মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে আব্দুল গফুরের (৫১) গোয়ালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়ালের আগুন অন্য ঘরে লেগে আসবাবপত্র পুড়ে যায়। এতে ঘরসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, দিনমজুর ওই কৃষকের শেষ সম্বল বলতে গরু তিনটিই ছিল। দেনার দায়ে জর্জরিত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এবার কোরবানীর ঈদে গরু বিক্রি করে দেনা পরিশোধ করে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। অগ্নিকাণ্ড গরুর সাথে তার স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিল। এখন সে নিঃস্ব।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গোয়াল ঘরে আগুন দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


Top