আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেক্স নিউজ :

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোপালপুরে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের গোহাটা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশ থেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক ও হকের পক্ষে থেকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান করাসহ রাষ্ট্রিয়ভাবে প্রতিবাদ ও নিন্ধাসহ বিচারের দাবী করেন বক্তারা। এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহাম্মেদ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী, ইমাম ও মুয়াজ্জিন পরিষদেও পৌর শাখার সভাপতি মুফতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শরিফ বিন নূর ইমাম ও খতিব মাওলানা আব্দুল রাজ্জাক, মজিদপুর মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমুখ।


Top
error: Content is protected !!