আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন

ডেক্স রিপোর্ট :
গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে আজ সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর গ্রামবাসী।
এতে অংশ নিয়ে বক্তব্য দেন, হৃদয়ের বাবা লাল মিয়া , মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন।
বক্তারা, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।
সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল, গত ৫ আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ। তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া‌ হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।


Top