আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে নিরীহ কৃষকের গোয়ালঘর সংলগ্ন খড়ের গাদায় আগুন

ডেক্স রিপোর্ট :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের নিরীহ কৃষক নূরুল ইসলামের গরুর ঘর সংলগ্ন খড়ের গাদায় গভীর রাতে আগুন। পুড়ে গেছে সম্পূর্ণ খড়ের গাদা। একটুর জন্যে বেঁচে গেছে গোয়াল ঘরসহ পুরো বাড়ি।

উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নূরুল ইসলামের বাড়িতে গত ১৭ ফেব্রুয়ারী দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শি ও নূরুল ইসলামের চাচা উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো আয়নাল হক জানান, রাত সাড়ে বারোটার দিকে মানুষের চিৎকারে জেগে ওঠে দেখি আমার ভাতিজা নূরুর পালায় (খড়ের গাদা) দাউ দাউ আগুন জ্বলছে। দৌড়ে লোকজন নিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অল্পের জন্যে রক্ষা পায় গরুসহ গোয়াল ঘর। তিনি আরো বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে গোপালপুর থানায় ১৮ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!