আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে গোপালপুরের পল্লী বিদ্যুৎকর্মী নিহত

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম রোমান (২৩) নামে পল্লী বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার বসুবড়ি গ্রামের শহিদুল ইসলাম ফরিদ মিয়ার ছেলে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে ভূঞাপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!