আজ || বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি

ডেক্স নিউজ :

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইসচেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির আনন্দে শনিবার টাঙ্গাইলের গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“সালাম ভাইয়ের মুক্তি, বিএনপির শক্তি স্লোগানে” শনিবার অর্ধশতাধিক মোটরসাইকেলের র‍্যালিটি গোপালপুর পৌর শহরের সূতী পলাশ থেকে শুরু হয়ে সূতী দিঘুলীপাড়া, ডুবাইল, কোনাবাড়ী বাজার ঘুরে গোপালপুর উপজেলা গেইটে শেষ হয়।

গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শিক্ষক মীর উজ্জল কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শিক্ষক সোহেল রানা, শহর ছাত্রদলের সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম মনি, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সদস্য ও পল্লী চিকিৎসক সোহেল রানা, পৌর যুবদলের সদস্য মো. হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল আল ফয়সাল, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল, বিএনপি নেতা বাদশা মিয়া, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক মো. মহির, স্বাধীনসহ পৌর এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।


Top
error: Content is protected !!