আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে ও নারায়ণপুর গ্রামে হতদরিদ্র সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে শীতবস্ত্র হিসাবে শিশুদের জন্য কানটুপি, মহিলাদের চাদর এবং কম্বল বিতরণ করা হয়।

এসময় ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মকবুল হোসেন, টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরার যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, এস আই মো. শফিকুল ইসলাম, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালক আয়েজ উদ্দিন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top