আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণীর ৭‌ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও পরিক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, প্রকৌশলী মো. আ. লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গোল্ড মেডেল, ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে।


Top
error: Content is protected !!