আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

ডেক্স রিপোর্ট :
টাঙ্গাইলের গোপালপুর ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করতে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

“শব্দ শিখুন, ভাষা শিখুন’ প্রতিপাদ্যে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে  উপজেলা পরিষদ মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফুকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়রুল হক প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে পাঁচজন বিজয়ী  শিক্ষার্থীকে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।


Top