আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

গোপালপুর বার্তা ডেক্স :

দেড় যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার কর্মী সমাবেশ আজ শুক্রবার পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা শাখা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির মো. আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সম্পাদক মো. হুমায়ুন কবীর।

বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধাপক আতাউর রহমান, গোপালপুর উপজেলা জামায়াতের সম্পাদক ইদ্রিস হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির আশরাফ আলী প্রমুখ।

বক্তারা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দলীয় কার্যক্রমকে গ্রাম ও মহল্লা পর্যায়ে পৌছেঁ দেয়ার ঘোষণা দেন।


Top