আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি

নিজস্ব প্রতিনিধি :

৭ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে র‌্যালিটি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স প্রমুখ।

র‍্যালিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।


Top