আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে শুশুয়া ভিল’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালপুর বার্তা ডেক্স :

“বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ। সকল মানুষ, পশুপাখি, অক্সিজেনে বেঁচে থাকি” স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল এর উদ্যাগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নগদাশিমলা ইউনিয়নের মাইজবাড়ীসহ বিভিন্ন সড়কের দুইপাশে নিম, কৃষ্ণচূড়া, চালতা, তাল, কাঠ বাদাম গাছের চারা রোপন করা হয়। শুশুয়া ভিল এর সহপ্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী এলিজা সুলতানার পরিকল্পনা ও অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৩ নভেম্বর) বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শিমলা জামিরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘শুশুয়া ভিল’ এর প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব জানান, মানবকল্যাণে শুশুয়া ভিল অতিতের মতো আগামীতেও কাজ করবে।


Top
error: Content is protected !!