আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর টাইগার ক্লাব আয়োজিত স্বাধীনতা ২ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বিকেলে নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইলিভেন স্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

খেলা শুরুর ২ মিনিটের মধ্যে বিডি স্পোটিং ক্লাবকে গোল দেয় ইলিভেন ষ্টার ক্লাব। ২০ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন বিডি স্পোটিং ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময় পেরিয়ে গড়ায় ট্রাইবেকারে। ইলিভেন স্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অটল শরিয়ত উল্লাহ, যুবদল নেতা নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন মো. রিপন, মো. আকাশ ও মো. রাকিব । ধারাভাষ্যে ছিলেন মো. বাবলু মাস্টার।

আয়োজকরা জানান, মাদকের হাতছানি থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। ক্লাবের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!